কাণ্ড শোনো হেডস্যারের
নাম শোনেননি বেডসারের।
হার্ভে হানিফ ফজল মে
চেনেন না এই কজন কে।
গিবস রামাধীন ইমতিয়াজ
জানো এ নাম তিনটি আজ?
জপ করো হে দীনদয়াল
বল হাতে ওই লিণ্ডওয়াল!
হাটন হ্যামণ্ড ব্রাডমানের
রান কি তবু বাঁধ মানে?
রেকর্ড হলো সোবার্সের
একশো করল কবার সে?
ফ্র্যাঙ্ক ওরেল, আর, উরিব্বাস
বথাম জাহির রডনি-মার্শ।
এদিক ওদিক সেদিক চাও
ইণ্ডিয়া কি নেই কোথাও?
সবাই দিচ্ছে সাবাশ কার?
বিশ্বনাথ আর গাভাসকার।
ক্যাপ্টেনেরা চুপ থেকে
গুপ্ত রাখেন গুপ্তেকে।
-শঙ্খ ঘোষ
নাম শোনেননি বেডসারের।
হার্ভে হানিফ ফজল মে
চেনেন না এই কজন কে।
গিবস রামাধীন ইমতিয়াজ
জানো এ নাম তিনটি আজ?
জপ করো হে দীনদয়াল
বল হাতে ওই লিণ্ডওয়াল!
হাটন হ্যামণ্ড ব্রাডমানের
রান কি তবু বাঁধ মানে?
রেকর্ড হলো সোবার্সের
একশো করল কবার সে?
ফ্র্যাঙ্ক ওরেল, আর, উরিব্বাস
বথাম জাহির রডনি-মার্শ।
এদিক ওদিক সেদিক চাও
ইণ্ডিয়া কি নেই কোথাও?
সবাই দিচ্ছে সাবাশ কার?
বিশ্বনাথ আর গাভাসকার।
ক্যাপ্টেনেরা চুপ থেকে
গুপ্ত রাখেন গুপ্তেকে।
-শঙ্খ ঘোষ