Pages

Thursday, October 22, 2015

মঞ্চে উঠে হাত পা ছুঁড়ে

মঞ্চে উঠে হাত পা ছুঁড়ে বাজবিদ্যুৎ চমকাও
হুঁশ থাকে না ঘন্টা-মিনিট কিংবা শ্রোতার সংখ্যাও
             চোখের জলে ভিজল গরদ!
             পরের দুঃখে এমন দরদ
যৎসামান্য কমতে পারে একটু যদি কম খাও।

-শঙ্খ ঘোষ