Pages

Wednesday, October 21, 2015

অন্নপূর্ণা দুধের সর

অন্নপূর্ণা দুধের সর, 
কাল যাব লো পরের ঘর।
পরের বেটা মারলে চড়
কান্‌তে কান্‌তে খুড়োর ঘর, 
খুড়ো দিলে বুড়ো বর। 
হেই খুড়ো তোর পায়ে ধরি, 
রেখে আয় গে মায়ের বাড়ি। 
মায়ে দিলে সরু শাঁখা, 
বাপে দিলে শাড়ি। 
ভাই দিল হুড়কো ঠেঙা 
চল শ্বশুরবাড়ি। 
(ঝপ্‌ করে মা বিদেয় কর্‌ , 
রথ আসছে বাড়ি।) 
আগে যায়রে চৌপল, 
পিছে যায় রে ডুলি। 
দাঁড়া রে কাহার মিন্‌সে, 
মাকে স্থির করি। 
মা বড় নির্বুদ্ধি কেঁদে কেন মর, 
আপুনি ভাবিয়ে দেখ, 
কার ঘর কর।।

--মুখে মুখে প্রচলিত ছড়া