Pages

Wednesday, October 21, 2015

আট বার বছরের গৌরী

আট বার বছরের গৌরী তের নয়রে পড়ে
ঘুরিয়া ঘূরিয়া বাছা আমার মায়ের আঁচল ধরে!
টাকা নয়রে কড়ি নয়রে কোটরে রাখিব 
পরের লাগ্য হইছে গৌরী পরেরে সে দিব। 
অর্ধেক গাঙে ঝড় বৃষ্টি অর্ধেক গাঙে কুয়া 
মধ্য গাঙে বাদ্য বাজে গৌরী লবার লইঞা।
আড়শি কাঁদে পড়শি কাঁদে কাঁদে রইয়া রইয়া
গৌরীর জনক কাঁদে গামছা মুড়ি দিয়া। 
গৌরীর যে ভাই কাঁদে খেলার সাজি লইয়া 
গৌরীর যে মায়ে কাঁদে শানে পাছার খাইয়া।


-- মুখে মুখে প্রচলিত ছড়া