Pages

Wednesday, October 21, 2015

আতা পাতা লতা

আতা পাতা লতা          সাপ দেখ্‌সে লো। 
কি সাপটা লো?           খয়রাকাঁটা লো।
কাকে খেলো লো?        বোদের মাকে লো।
কে ঝাড়বে লো?          বামুন কাকা লো। 
কোথা গেছে লো?        কলকেতাতে লো। 
কী আনতে লো?         কাজললতা লো।


--মুখে মুখে প্রচলিত ছড়া