Pages

Wednesday, October 21, 2015

ছারপোকারা তক্তপোশে

ছারপোকারা তক্তপোশে
কিসের জন্য রক্ত পোষে?

প্রশ্ন করো মোক্ষদাকে
প্রশ্ন করো মোক্ষদাকে।

ঠুকরিয়ে খায় আরশোলাটা
কারই-বা গুড়? কার ছোলাটা?

টিকটিকিরও লক্ষ্যটা কে?
প্রশ্ন করো মোক্ষদাকে।

কামড়াল কি জোঁক খোকাকে?
প্রশ্ন করো মোক্ষদাকে।

ব্যাপারটা যে অলক্ষুনে
সেই কথাটা বলুক খুলে।

উচ্চিংড়ের মন তো ভোঁতা
জানতে তুমি অন্তত তা-

কিন্তু কেন মত্ত এসে
নাচায় আমায় কত্থকে সে?

কেই বা পাবে মোক্ষ তাতে?
প্রশ্ন করো মোক্ষদাকে।

প্রশ্ন করো প্রশ্ন করো
প্রশ্ন করো মোক্ষদাকে।

-শঙ্খ ঘোষ