Pages

Wednesday, October 21, 2015

অলকমণি রাজার রানি

অলকমণি রাজার রানি কী বলিব আর
অলকমণির কপাল পুড়ে হল ছারখার। 
দু-দুটো দাসী দিলুম পায়ে তেল দিতে, 
দুটো দুটো কাহার দিলুম কাঁধে করে নিতে। 
আম কাঁঠালের বাগান দিলুম ছায়ায় ছায়ায় যেতে, 
উড়কি ধানের মুড়কি দিলুম পথে জল খেতে। 
রাজা গেল, রাজ্য গেল, গেল সমুদায়, 
বাতি দিতে রাজপুরীতে কেউ নাইকো হায়।।

--মুখে মুখে প্রচলিত ছড়া