উলুকঝুলুক শুলুক পাতায়
কন্টিকারি ফুল
হরেকরকম আলসে কথা
পোড়ো বাড়ির ঝুল
শ্যাওড়া গাছের টনকনড়া
বদ্যিভিটের ভূত
চাঁদনি রাতে কুলপি গড়ায়
আস্ত তিরিশ ফুট
ঢেউ লেগে তার বাঁশের বনে
ওঠে গানের ঝড়
শুনলে আসে সংগোপনে
কম্প দেওয়া জ্বর
ওঝা আসেন জ্বর তাড়াতে
শাপলামুড়ি দিয়ে
উলুকঝুলুক শুক্ল রাতে
খ্যাঁকশেয়ালের বিয়ে।
-শঙ্খ ঘোষ
কন্টিকারি ফুল
হরেকরকম আলসে কথা
পোড়ো বাড়ির ঝুল
শ্যাওড়া গাছের টনকনড়া
বদ্যিভিটের ভূত
চাঁদনি রাতে কুলপি গড়ায়
আস্ত তিরিশ ফুট
ঢেউ লেগে তার বাঁশের বনে
ওঠে গানের ঝড়
শুনলে আসে সংগোপনে
কম্প দেওয়া জ্বর
ওঝা আসেন জ্বর তাড়াতে
শাপলামুড়ি দিয়ে
উলুকঝুলুক শুক্ল রাতে
খ্যাঁকশেয়ালের বিয়ে।
-শঙ্খ ঘোষ