Pages

Wednesday, October 21, 2015

শহর

রাগ কোরো না রাগুনি 
মুখ কোরো না বেগুনি 
বাস আসবে এখুনি 
ছুটতে হবে তখুনি 
বাসের পিছন পিছনে 
কী শুনতে সে কী শোনে 
বাসের গায়ে কাঁঠালফল 
নেই পা-দানি নেই হাতল 
কোলে তোমায় নিল না 
জায়গা তো আর ছিল না 
তাই বলে কি রাগতে হয়
ধৈর্য ধরে থাকতে হয়!

শহর --শঙ্খ ঘোষ