Pages

Wednesday, October 21, 2015

বর-বৌ

বরবেশে এসে
দরবেশ খায়
           গর্বে সে মাতোয়ারা
বরযাত্রীরা
দই আর চিঁড়া
            করে ভাগ-বাঁটোয়ারা
বৌ তক্ষুনি
হলো দুঃখিনী
            কই মাছ নেই ব'লে
থলি তিনটাই
হলো ছিনতাই
            গড়িয়ার অঞ্চলে।

বর-বৌ --শঙ্খ ঘোষ