আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে।
ঢাক মৃদং ঝাঁঝর বাজে।
বাজতে বাজতে চলল ডুলি।
ডুলি গেল সেই কমলাপুলি।
কমলাপুলির টিয়েটা—
সূযিামামার বিয়েটা।
আয় রঙ্গ হাটে যাই।
গুয়াপান কিনে খাই।
একটা পান ফোঁপরা।
মায়ে ঝিয়ে ঝগড়া।
কচি কচি কুমড়োর ঝোল।
ওরে খুকু গা তোল্।
আমি তো বটে নন্দঘোষ,
মাথায় কাপড় দে।
হলুদ বনে কলুদ ফুল—
তারার নামে টগর ফুল৷।
--মুখে মুখে প্রচলিত ছড়া