Pages

Thursday, October 22, 2015

আস্তানা নেই রাস্তায় ঘুরি

আস্তানা নেই রাস্তায় ঘুরি
তাই বলে বলো মাস্তান?

ভিরমি খেয়েছ আমাদের দেখে?
উঠেছে কি কারো শ্বাসটান?

অল্পস্বল্প রুখে না দাঁড়ালে
ভাবো কি এখনও বাঁচতাম?

এমনকী যদি চোখ না রাঙাই
স্টপে যে থামে না বাসট্রাম!


-শঙ্খ ঘোষ