Pages

Thursday, October 22, 2015

লাল-হলুদ

লাল-হলুদ আর মেরুন-সবুজ
          নিশানে গান জাগান
এই গলিটায় ইস্টবেঙ্গল
          ওটায় মোহনবাগান।

মামা কেন খুনসুটিতে
         দুইজনাকেই রাগান?
মা হয়েছেন ইস্টবেঙ্গল
          বাবা মোহনবাগান।

টিচার্স রুমে সবাই কেন
          একশো কামান দাগান?
বাংলার স্যার ইস্টবেঙ্গল
          অঙ্ক মোহনবাগান।

দৌড়লে কী বুঝি, যখন
          পিছে পুলিশ লাগান?
বাঁ-পা আমার ইস্টবেঙ্গল
           ডান-পা মোহনবাগান।

-শঙ্খ ঘোষ