মন ছিল না চা-পানে।
শুনছি না কি আরেক রকম
চা পাওয়া যায় জাপানে।
ভাবছি যাব সেই দেশেতেই
-পায়ে হেঁটে নয়, ঝাঁপানে।
কিন্তু যদি শীত হয় খুব
হিম পড়ে হাড়-কাঁপানে?
ডাইনে যেতে ঝাঁপান যদি
ছিটকে পড়ে বাঁ-পানে?
কাজ নেই আর, বাসায় থাকি
কে যেতে চায় জাপানে!
-শঙ্খ ঘোষ