Pages

Wednesday, October 21, 2015

গন্ধমাদন পর্বতে

গন্ধমাদন পর্বতে
ফলত না কি বরবটি?

এই-না ভেবে জাম্ববান
কিষ্কিন্ধ্যায় গম বানান।

সীতাও ছিলেন দুঃখিনী
কেননা কী কুক্ষণে

সমস্ত বরবাদ হলো
হিঞ্চে খাবার সাধ হলো।

লঙ্কাতে কি হিঞ্চে নেই?
ওসব ওজর শুনছি নে।

বলতে বলতে লঙ্কারাজ
দেখতে গেল কুচকাওয়াজ।

খেপলে কিন্তু সত্যি সে
মারবে ছুঁড়ে শক্তিশেল

ফুটিয়ে দেবে জোরসে হুল
দেখবি চোখে সর্ষে ফুল

সর্ষে হলে ধানগাছে
করবে না আর দাঙ্গা সে।

খান না চিনি গুড় সীতা
শাকের শোকে মূর্ছিতা

কাজেই তখন সবাই ধায়
চাষ করতে অযোধ্যায়।

-শঙ্খ ঘোষ