Pages

Wednesday, October 21, 2015

কোনটা যে ওর সত্যি কথা

কোনটা যে ওর সত্যি কথা
কোনটা বলে মিথ্যে
সেটাই যদি জানতে তবে
অনেক কথাই শিখতে!

কপাল যখন শক্ত থাকে
ভুরুর টানও পষ্ট
তখন দূরে তফাত থেকো
নিদেন শতেক হস্ত

কারণ তখন রোখ চেপেছে
বলবে সবই সত্যি
এদিক ওদিক রাখবে না আর
কিছুই ঝরতিপড়তি

কিন্তু যখন ফুরফুরে ঠোঁট
ভুরুর কোণে ভাংচি-
দু-হাত জুড়ে বোলো, সবই
মানছি বাবা মানছি।

কারণ তখন চোখের আড়ে
ঝিলিক দেবে মিথ্যে
বুঝবে যে সে দাঁড়িয়ে আছে
সৃষ্টি করার তীর্থে।

-শঙ্খ ঘোষ