দু-এক ডজন আণ্ডা নিই
জমবে খানা খানদানি
এক টাকাতে সিক্কা লাভ
নিই যদি এক শিক-কাবাব
একটু আগে কী বললাম
লেআও মুরগ-মুসললাম
হাঁক দিয়ে ভাই বল-না ছাই
জলদি দু-প্লেট গলদা চাই
বাড়ছে কি নিঃশব্দে বিল।
থাক তবে আর চপ-ডেভিল
ভাবতে ভাবতে ফুটপাথে
লুটোই খিদের উৎপাতে।
-শঙ্খ ঘোষ