কী জন্যে আর এ উঁকিঝুঁকি
পেলে কিছু কি? পেলে কিছু কি?
পেয়েছি আচার, পেয়েছি বাঁচার
আসল মানে
চালতে তেঁতুল কদবেল যদি
সসন্মানে
ঝুলে থাকে গাছে তবে বুঝি আছে
বাঁচার মানে!
আচারেই এত হয়েছ সুখী?
ও কচি খুকি-
পেলে কিছু কি? পেলে কিছু কি?
-শঙ্খ ঘোষ