নাম ছিল না ধাম ছিল না ওই ছেলেটার।
যেই
জানতে চেয়েছি-
নামটা তোমার কী?
অমনি হলো কী
দরদরিয়ে ঘামছিল সে, নামছিল জল চোখে
কাজেই তখন ওকে
ঠানদি এসে নাম দিয়েছে-
কান্দিও না শোকে।
কান দিয়ো না কী কথা কয়
অন্য পাড়ার লোকে।
-শঙ্খ ঘোষ