Pages

Wednesday, October 21, 2015

নন্দীগাঁয়ের গালফোলা

নন্দীগাঁয়ের গালফোলা
মস্ত একটা জাল ফেলে
ধরছিল মাছ মণ-দেড়েক

তাই শুনে তার বন্ধুরা
দৌড়ে আসে হুংকারে
হাঁক দিয়ে কয় 'ফিস্টি চাই

হরেক রকম মিস্টি চাই
আর কী খাব লিস্টি চাই
গন্ধে যে ভাই ঘুম কাড়ে'-

অমনি সটান গালফোলা
ভেদ ক'রে সব ডালপালা
উঠল গিয়ে মগডালে।

এমনি করে দগ্ধালে
কেই-বা পারে তিষ্ঠোতে?
থাক পড়ে জাল গাছতলায়।

এদিকে সেই আলসেরা
দিচ্ছিল যেই শিস ঠোঁটে
সঙ্গে সঙ্গে জাল ছিঁড়ে

হৈ হৈ আর রৈ রোলে
চাদ্দিকে সব দৌড়োল
ট্যাংরা মাগুর মৌরলা।

-শঙ্খ ঘোষ