Pages

Showing posts with label চিরকালের ছড়া. Show all posts
Showing posts with label চিরকালের ছড়া. Show all posts

Wednesday, October 21, 2015

আদুড়ের কলা

আদুড়ের কলা ছড়া বাদুড়ে খায়
তালতলা দে খোকনমণি বিয়ে করতে যায়।
খোকনমণি, বিয়ে করে যোতুক পেলে কি?
থাল পেলুম গাড় পেলুম বড় মানুষের ঝি।
বড় মান্‌ষের ঝিকে নিয়ে উঠে দিলুম রড়
তালতলাতে পড়ে গিয়ে হাঁটুর গেল ছড়।।

--মুখে মুখে প্রচলিত ছড়া

আদুড় বাদুড় চালতা চাদুড়

আদুড় বাদুড় চালতা চাদুড়
কলা বাদুড়ের বে।
বাদুড় ঝুমকো নাড়া দে। 
চামচিকেতে বাদ্দি বাজায়
খেংরা কাঠি দে।।

--মুখে মুখে প্রচলিত ছড়া

আতাল পাতাল

আতাল পাতাল সামলা সাতাল 
শ্যামের লতি, দুর্গাগতি 
মায়ের দুধ, কৈতরের বাচ্ছা 
তুলিয়া নাচা তুলিয়া নাচা।।

--মুখে মুখে প্রচলিত ছড়া

আতা পাতা লতা

আতা পাতা লতা          সাপ দেখ্‌সে লো। 
কি সাপটা লো?           খয়রাকাঁটা লো।
কাকে খেলো লো?        বোদের মাকে লো।
কে ঝাড়বে লো?          বামুন কাকা লো। 
কোথা গেছে লো?        কলকেতাতে লো। 
কী আনতে লো?         কাজললতা লো।


--মুখে মুখে প্রচলিত ছড়া

আতা গাছে তোতা পাখি

আতা গাছে তোতা পাখি 
ডালিম গাছে মৌ। 
কথা কও না কেন, বেী? 
কথা কব কি ছলে ? 
কথা কইতে গা জ্বলে!

--মুখে মুখে প্রচলিত ছড়া

আড়ি আড়ি আড়ি

আড়ি আড়ি আড়ি 
কাল যাব বাড়ি
পরশু যাব ঘর।
হনুমানের ন্যাজ ধরে 
টানাটানি কর।

--মুখে মুখে প্রচলিত ছড়া

আঁটুল বঁটুল

আঁটুল বঁটুল শ্যামলা শাঁটুল
   শামলা গেল হাটে। 
শামলাদের মেয়েগুলি পথে বসে কাঁদে। 
   আর কেঁদো না আর কেঁদো না—
চালভাজা দেব। 
   আবার যদি কাঁদো তবে তুলে আছাড় দেব।।

--মুখে মুখে প্রচলিত ছড়া

আট বার বছরের গৌরী

আট বার বছরের গৌরী তের নয়রে পড়ে
ঘুরিয়া ঘূরিয়া বাছা আমার মায়ের আঁচল ধরে!
টাকা নয়রে কড়ি নয়রে কোটরে রাখিব 
পরের লাগ্য হইছে গৌরী পরেরে সে দিব। 
অর্ধেক গাঙে ঝড় বৃষ্টি অর্ধেক গাঙে কুয়া 
মধ্য গাঙে বাদ্য বাজে গৌরী লবার লইঞা।
আড়শি কাঁদে পড়শি কাঁদে কাঁদে রইয়া রইয়া
গৌরীর জনক কাঁদে গামছা মুড়ি দিয়া। 
গৌরীর যে ভাই কাঁদে খেলার সাজি লইয়া 
গৌরীর যে মায়ে কাঁদে শানে পাছার খাইয়া।


-- মুখে মুখে প্রচলিত ছড়া

আটকৌড়ে বাটকৌড়ে

আটকৌড়ে বাটকৌড়ে
ছেলে আছে ভালো ?
মার কোল জোড়া করে
বাপের দাড়ি ধরে নাচ।।

-- মুখে মুখে প্রচলিত ছড়া

দুর্গার অধিবাস

আজ দুর্গার অধিবাস, কাল দুর্গার বিয়ে।
দুর্গা যাবেন শ্বশুরবাড়ি সংসার কাঁদিয়ে। 
মা কাঁদেন মা কাঁদেন ধুলায় লুটায়ে 
সেই যে মা পলাকাটি দিয়েছেন গলা সাজায়ে। 
বাপ কাঁদেন বাপ কাঁদেন দরবারে বসিয়ে 
সেই যে বাপ টাকা দিয়েছেন সিন্দুক সাজায়ে।
মাসি কাঁদেন মাসি কাঁদেন হেঁসেলে বসিয়ে
সেই যে মাসি ভাত দিয়েছেন পাথর সাজিয়ে। 
পিসি কাঁদেন পিসি কাঁদেন গোয়ালে বসিয়ে 
সেই যে পিসি দুধ দিয়েছেন বাটি ভরিয়ে। 
ভাই কাঁদেন ভাই কাঁদেন আঁচল ধরিয়ে
সেই যে ভাই কাপড় দিয়েছেন আলনা সাজিয়ে। 
বোন কাঁদেন বোন কাঁদেন খাটের খুরো ধরে 
সেই যে বোন গাল দিয়েছেন কালামুখী বলে।।

--মুখে মুখে প্রচলিত ছড়া

আগডুম বাগডুম


আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে। 
ঢাক মৃদং ঝাঁঝর বাজে। 
বাজতে বাজতে চলল ডুলি। 
ডুলি গেল সেই কমলাপুলি। 
কমলাপুলির টিয়েটা— 
সূযিামামার বিয়েটা। 
আয় রঙ্গ হাটে যাই। 
গুয়াপান কিনে খাই। 
একটা পান ফোঁপরা। 
মায়ে ঝিয়ে ঝগড়া। 
কচি কচি কুমড়োর ঝোল। 
ওরে খুকু গা তোল্‌।
আমি তো বটে নন্দঘোষ,
মাথায় কাপড় দে।
হলুদ বনে কলুদ ফুল—
তারার নামে টগর ফুল৷।

--মুখে মুখে প্রচলিত ছড়া


আকাশ ডাকে হুড়্‌হুড়্‌

আকাশ ডাকে হুড়্‌হুড়্‌
খোকা চায় নলি গুড়।
ছেলের মাথায় আমড়া পাতা
ছেলে বলে, বাবা কোথা?
বাবা গেছে কাছারি
শুকনো মাছের তরকারি।

--মুখে মুখে প্রচলিত ছড়া

আকাশ জুড়ে মেঘ করেছে

আকাশ জুড়ে মেঘ করেছে
সুয্যি গেছে পাটে। 
খুকু গেছে জল আনতে
পদ্মদিঘির ঘাটে। 
পদ্মদিঘির কালো জলে
হরেক রকম ফুল,
হেঁটোর নিচে দুলছে খুকুর
গোছাভরা চুল।
বৃষ্টি এলে ভিজবে সোনা
জল শুখানো ভার।
জল আনতে খুকুমণি
যায় না যেন আর।।

--মুখে মুখে প্রচলিত ছড়া



আইকম্‌ বাইকম্‌

আইকম্‌ বাইকম্‌ তাড়াতাড়ি
যদু মাস্টার শ্বশুরবাড়ি। 
রেল কম ঝমাঝম্ 
পা পিছলে আলুর দম৷

--মুখে মুখে প্রচলিত ছড়া

অশথ কেটে বসত করি

অশথ কেটে বসত করি
সতীন কেটে আলতা পরি
হাতা হাতা হাতা 
খা সতীনের মাথা।

--মুখে মুখে প্রচলিত ছড়া

অলকমণি রাজার রানি

অলকমণি রাজার রানি কী বলিব আর
অলকমণির কপাল পুড়ে হল ছারখার। 
দু-দুটো দাসী দিলুম পায়ে তেল দিতে, 
দুটো দুটো কাহার দিলুম কাঁধে করে নিতে। 
আম কাঁঠালের বাগান দিলুম ছায়ায় ছায়ায় যেতে, 
উড়কি ধানের মুড়কি দিলুম পথে জল খেতে। 
রাজা গেল, রাজ্য গেল, গেল সমুদায়, 
বাতি দিতে রাজপুরীতে কেউ নাইকো হায়।।

--মুখে মুখে প্রচলিত ছড়া

অলি ফুলের কলি

অলি ফুলের কলি 
বেলফুলের গাঁথনি। 
চম্পাফুলের সাইর নাচে 
নাচে ঠাণ্ডা মণি।
কার নুনাইয়া কার সোনাইয়া,
কনে থুইয়ে চুল।
চুলের ভিতর বেলের মালা
লাখ টেকার মূল।।

--মুখে মুখে প্রচলিত ছড়া

অবু থবু গিরি সুত

অবু থবু গিরি সুত 
মায়ে বলে, পড় পুত
পড়লে শুনলে দুধি ভাতি
না পড়লে ঠেঙ্গার গুতি।।

--মুখে মুখে প্রচলিত ছড়া

অভদ্রা বর্ষাকাল

অভদ্রা বর্ষাকাল 
হরিণ চাটছেন বাঘের ছাল। 
শোন্‌ রে হরিণ তোরে কই
 সময় বিশেষে সকল সই।।

--মুখে মুখে প্রচলিত ছড়া

অনেক দিনের কথা

অনেক দিনের কথা, সই মনে পড়েছে।
সোনার যাদু গোপাল আমার গান ধরেছে।
এমনি করে কেমন ধারা গান গাইতে, সই,
ধেই ধেই ধেই খোকা নাচে—
ধেই ধেই ধেই ধেই।।

--মুখে মুখে প্রচলিত ছড়া