Pages

Thursday, October 22, 2015

আটাশ টাকায় এক কিলো

আটাশ টাকায় এক কিলো মাছ কিনে পতিব্রতা
খুকুকে রোজ অঙ্ক শেখান, ঘটে না অন্যথা।
       বাগিয়ে ধরেন বইটিকে-
       কষতে হবে ঐকিকে
পাঁচ পয়সায় সাতটা হলে এক পয়সায় কটা!


-শঙ্খ ঘোষ